
র্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন রুপপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১০ মে ২০২৬ তারিখ সন্ধ্য ১৯.৩৫ কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন
এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন রুপপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আকছেদ আলী (৫২), পিতা-মৃত হাজী শুকুর আলী সাং-রুপপুর থানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে ইস্কাফ-১৩৮ বোতল ও নগদ-১০,০০০/০০ (দশ হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
