
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাতক্ষীরা ৩ আসনের এমপি (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এমপি হাফেজ মুহাদ্দীস রবিউল বাসারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৩ ই মে বুধবার সকাল সাড়ে দশটায় পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৩ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার (এমপি)। তিনি পরিষদ চত্বরে এসে পৌঁছালে চেয়ারম্যান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । প্যানেল চেয়ারম্যান আহমাদ শাহজির সভাপতিত্বে ও ইউপি সদস্য খান আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কালিগঞ্জ-আশাশুনি দুটি উপজেলা আমার কাছে দুটি চোখের সমান, উন্নয়নে সমান দৃষ্টি থাকবে । ইতিমধ্যে আপনারা জেনেছেন ,প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার আসনের জন্য সাতশত পিচ শাড়ি উপহার দিয়েছিলেন ৩৫০ টি করে দুই উপজেলায় তা ভাগ করে দিয়েছি ,ঈদ বোনাস হিসেবে আমাকে দশ লক্ষ টাকা দিয়েছিল , সর্বদলীয় উপস্থিতিতে সেটাও সাধারণ মানুষের মধ্যে বন্টন করতে সক্ষম হয়েছি । অনুদান হিসেবে যা পেয়েছি প্রায় প্রত্যেকটা মসজিদে-মন্দিরের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি। তার মধ্যে আপনাদের ইউনিয়নের বাঁশতলা মহাশশানে ৩ লক্ষ্য টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । আমি আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি আমার দ্বারা কোন দূর্ণীতি হবে না । পরে তিনি বাঁশতলা বাজার বণিক সমিতির আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন ।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাউদ্দিন আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন, ইউনিয়ন আমির মাওলানা রওশন আলী, বিএনপি’র ইউনিয়ন সভাপতি জুলফিকার সাপুই, সাধারণ সম্পাদক নূরুজ্জ্বামান পাড়, সিরাজুল ইসলাম প্রমূখ।
ছবিয়ঃ কালিগঞ্জ উপজেলারর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাতক্ষীরা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি হাফেজ মুহাদ্দীস রবিউল বাসার।
