
অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে পাবনা শহর ও বাস টার্মিনাল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাবনা থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) পাবনা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় কিলো-১ ও কিলো-২ টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের আওতায় শহরের পদ্মা আবাসিক হোটেল, হোটেল স্বপ্নের রং, হোটেল রয়েল প্যালেস, হোটেল পার্ক, হোটেল ইভিনিং টাচ, হোটেল আল জেহাদ, হোটেল ছায়ানীড়, লাকি হোটেল এবং প্রবাসী হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় হোটেলগুলোর রেজিস্টারে সংরক্ষিত তথ্যের সঙ্গে অবস্থানরত অতিথিদের নাম-ঠিকানা যাচাই করা হয়। এছাড়া হোটেলগুলোতে কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পাবনা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
