
পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দল। বুধবার (১১ জুন) রাতে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্প এবং র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. পলাশ শেখ (৩০), কেশবপুর থানার ফতেপুর এলাকার শাহিদুল্লাহ মাস্টারের ছেলে। তিনি পাবনা সদর থানার মামলা নং ১৪ -তারিখ- ০৫/০৫/২০২৬ এর এজাহারভুক্ত আসামী। মামলাটি দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার জমসেদ আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে পলাশ শেখকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ৪ মে পাবনা সদর উপজেলার দিলালপুর মোজাহার হাজী মার্কেট সংলগ্ন লাকি বোর্ডিং আবাসিক হোটেলে ভিকটিম মোছাঃ (৩০), কে মোঃ পলাশ শেখ (৩০) পিতা- শহীদুল্লা, সাং- ফতেপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর সহ এজাহারনামীয় ০১ জনের সহযোগীতায় ও অজ্ঞাতনামা ৩/৪ জনের সহযোগীতায় ভিকটিম মোছাঃ (৩০),
কে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও পলাতক আসামি
গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
