
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজের জনপ্রিয় ‘এস এম হল’-এর উদ্যোগে আয়োজিত এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে জয়োৎসব করেছে ব্রাজিল দল। টানটান উত্তেজনাকর এ ম্যাচে ব্রাজিল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে ‘বিশ্বকাপ’ ট্রফি ঘরে তোলে।
মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি বেশ জমে ওঠে। তবে শেষ পর্যন্ত কোচের সুনিপুণ রণকৌশল ও কৌশলী দিকনির্দেশনায় মাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ব্রাজিল দল। নির্ধারিত সময়ে দুর্দান্ত পারফর্ম করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।
ম্যাচটি উপভোগ করতে এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থী ও এস এম হলের আবাসিক ছাত্ররা মাঠে উপস্থিত হয়ে দুই দলকেই করতালি দিয়ে উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
