
আজ ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক -জহুরুল ইসলাম, জেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব – মাসুদ রানা
টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশ, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ট্রফি উন্মোচনের পর উপস্থিত অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানান।
