
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং বিশিষ্ট শ্রমিকনেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের আজ শুভ জন্মদিন।
১৯৫৮ সালের এই দিনে তিনি পাবনা শহরের পুরাতন কুঠিপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সাবেক চেয়ারম্যান এবং সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রসংসদের ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত একাধিকবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন।
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে শ্রমজীবী, খেটে খাওয়া ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।
জন্মদিনে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আগামীতেও পাবনা-৫ আসনের সাধারণ মানুষ, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
