
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, স্বনামধন্য শিক্ষাবিদ মরহুম আহেদ আলী খানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের এই দিনে পাবনা শহরের গোবিন্দাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ শিক্ষাজীবনে তিনি এক প্রদীপ্ত বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন অসংখ্য শিক্ষার্থীর মাঝে। একজন আদর্শ শিক্ষক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে পাবনাবাসীর হৃদয়ে তিনি আজও শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে আছেন।
মরহুমের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে তাঁর রূহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আহেদ আলী খানের দুই সুযোগ্য সন্তান—পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান এবং অ্যাডভোকেট শফিক ইমতিয়াজ খান নিউটন তাঁদের পরম শ্রদ্ধেয় বাবার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আরজি জানিয়েছেন।
