
সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর “পদ্মা” সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।
সভায় মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, যাত্রী ও পণ্য পরিবহনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সড়ক নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাস-ট্রাক মালিক সমিতির জেলা প্রতিনিধিদের সঙ্গে ডিআইজি মহোদয়ের মতবিনিময় হয়। এ সময় প্রতিনিধিরা পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
ডিআইজি মহোদয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, অতিরিক্ত পণ্য বা যাত্রী পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ ও দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
