
সোমবার বিকাল ৩:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অবস্থিত নজরুল ভিলেজে রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরএমপি, রাজশাহী ও জেলা পুলিশ, রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, বৃক্ষপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
