
সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন।
দায়িত্ব পাওয়ার পরদিনই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই একাকী ছুটে গেলেন রাজধানীর জিয়া উদ্যানে। সেখানে দাঁড়িয়ে স্মরণ করলেন তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম প্রেরণার উৎস, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
একসময় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শিমুল বিশ্বাস তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী পথচলায় দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরদিন জিয়া উদ্যানে তাঁর এই নীরব উপস্থিতি যেন সেই রাজনৈতিক পথচলার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
রাজনৈতিক অঙ্গনে তাঁর ঘনিষ্ঠজনরা বলছেন, নতুন দায়িত্বের ব্যস্ততার মাঝেও শিমুল বিশ্বাসের এই একান্ত শ্রদ্ধা নিবেদন তাঁর রাজনৈতিক শিকড়, আদর্শ ও অতীতের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।
