
দৈনিক স্পষ্টবাদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরুল হাসান রন্টি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি চিকিৎসকেরা তাঁর দেহে একটি অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক এবং শালগাড়িয়া গোরস্থান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইমরুল হাসান রন্টি তাঁর সদালাপী ও পরোপকারী মনোভাবের জন্য সর্বমহলে পরিচিত। তিনি পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি শহরের শালগাড়িয়া শাপলা প্লাস্টিক মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুর রশিদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ারা খাতুন ইতির সুযোগ্য সন্তান।
ইমরুল হাসান রন্টির দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন, শুভানুধ্যায়ী ও জেলাবাসীর কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।
