
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) মোঃ সায়েদ বিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এহসান বাশার বাবন।
আসন্ন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এহসান বাশার বাবন। তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে জনসেবা, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি বলেন, ভাঁড়ারা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করতে আগ্রহী।
তিনি আরও জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
