
পাবনা শহরের বুক চিরে প্রতিনিয়ত খড়িবোঝাই বিভিন্ন যানবাহন চলাচল করছে অবৈধ ইটভাটার উদ্দেশে। অথচ বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠের ব্যবহার বন্ধে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না।
দিনের পর দিন এমন কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তারা কি গভীর ঘুমে আছেন, নাকি চোখের সামনে এসব দেখেও না দেখার ভান করছেন? কার স্বার্থে চলছে এই নীরবতা?
দায়িত্বশীল কর্মকর্তাদের নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে কাঠ পোড়ানো ইটভাটার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
