
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ (কালাম ফকির)। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিবরণ তুলে ধরেন।
আবুল কালাম , তিনি ১৯৮৮ সালের ১ মার্চ সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আহাদ্দর কিয়াম উদ্দিন ফকির এবং মাতা মৃত মাজেদা খাতুন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
রাজনৈতিক জীবনে ১৯৮৮ সাল থেকে পারিবারিক ও রাজনৈতিক সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। ছাত্রদলের রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৮৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত দুলাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং সুজানগর থানা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন । এ ছাড়া পাবনা জেলা ছাত্রদল ও সুজানগর থানা যুবদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।
বর্তমানে তিনি সুজানগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাবনা জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড
সামাজিক কর্মকাণ্ডের বিবরণে আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন, ২০১৮ সালে নিজ অর্থায়নে নিজের গ্রামে জমির ওপর একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এ ছাড়া এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দাবি করেছেন তিনি।
তাঁর দেওয়া তথ্যমতে, ২০০৬ সালে সুজানগরে কিয়াম উদ্দিন ফকির টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রতিষ্ঠার জন্য তিন বিঘা জমি দান করা হয়। তাঁর দাদা মৃত বাহের উদ্দিন ফকির চিনাখড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ও মসজিদের জন্য ৩৩ শতক জমি দান করেছিলেন বলেও জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে।
এ ছাড়া ২০০৬ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা নিজস্ব ভবনে প্রতিষ্ঠার উদ্যোগ এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেছেন তিনি।
রাজনৈতিক জীবনে মামলা ও হয়রানির অভিযোগ
নিজের জীবনবৃত্তান্তে আবুল কালাম আজাদ গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।
তাঁর দাবি, ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। একই বছর ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পাবনা থেকে গ্রেপ্তার হয়ে দুই দিন কারাভোগ করতে হয় বলেও উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া ২০২২ সালে তাঁকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন।
দুলাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও অতীতের নানা অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন আবুল কালাম আজাদ।
