
কিশোরগঞ্জের নিকলীতে বসত ঘরে আগুন দিয়েও মায়ের কাছে মাদক সেবনের টাকা না পেয়ে আত্নহত্যা করেছেন রানা(১৮) নামের এক যু্বক।
মৃত রানা উপজেলার দামপাড়া ইউনিয়নের পুর্বপাড়া নয়াহটি গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র।
মৃত রানার মা রাবেয় বেগম ও বড় ভাই হোসেন জানান, রানা নিয়মিত ইয়াবা সেবন করত, সে নেশার টাকা যোগাড় করতে অটো রিক্সা চালাত। প্রায় সময় নেশার জন্য ভাই হোসেন ও মা রাবেয়াকে টাকার জন্য চাপ দিত তারা টাকা না দিতে পারলেই বাড়ী ভাংচুর করত।
সর্বশেষ, গত বৃহস্পতিবারে রানা মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ঐ দিন সন্ধায় বসত ঘরে আগুন দেয়। রানা সকলের অবাধ্য হওয়ায় মা রাবেয়া নিকলী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করে ছিলেন। পরদিন শুক্রবার থানা পুলিশ সন্ধায় ঘটনান তদন্ত করার কথা ছিল।পুলিশ তদন্তে যাওয়ার আগেই শুক্রাবার ইফতারের আগে কোন একসময় নির্জন ঘরে আড়ার সাথে রশি দিয়ে ফাসি নেন রানা।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে থানায় আনেন এবং ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন নিকলী থানার ও সি মো: রফিকুল ইসলাম।
