
ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণকারী মো. কফিল উদ্দিনের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ও সমবেদনা জানাতে তাদের নিজ বাড়িতে গিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এমপি শিমুল বিশ্বাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মরহুম মো. কফিল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
