
পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর দুজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী আবুল হোসেন (৩৬) নামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে ওমর ফারুক নামের অপর একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
