Oplus_16908288

নিউজ ডেস্ক:
শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধ ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন হলে জরুরি পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে।
চিঠিতে জনস্বার্থে শীতকালীন রোগ প্রতিরোধে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হয়েছে—
নির্দেশনাসমূহ:
১) হাসপাতালের ভাঙা জানালা, দরজা বা ঠান্ডা বাতাস প্রবেশের স্থান পিডব্লিউডি, এইচইডি বা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত মেরামত করতে হবে।
২) রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩) নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রাখতে হবে।
৪) শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে।
৫) রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে।
৬) প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠাতে হবে।
৭) শীতকালীন রোগ নিয়ন্ত্রণে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে রোগীরা সঠিক সেবা পান।
চিঠিতে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

[url=https://seo-prodvizhenie-zakazat.ru]Seo продвижение заказать[/url] с оплатой за позиции — это рабочая схема?
Как выглядит процесс работы после того, как [url=https://raskrutka-sajtov-zakazat.ru]раскрутка сайтов заказать[/url] уже оформлена?
Стоит ли [url=https://zakazat-prodvizhenie-sajta.ru]заказать продвижение сайта[/url], если уже работает контекстная реклама?