
কালিগঞ্জ ব্যুরোঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি নিবাসী মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়লের কবর জিয়ারত করতে আসেন ।বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজ শেষে তিনি মিনাজকাটি কবরস্থানে উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনারুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মাদ আলী, সেক্রেটার আহমেদ শাহ মাসুদ, রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।কবর জিয়ারতকালে মুহাদ্দিস রবিউল বাশার হুজুর মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়লের দ্বীনি আদর্শ, মানবিকতা ও সমাজকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আলহাজ্ব শওকত আলী মোড়ল ছিলেন একজন পরহেজগার, আল্লাহভীরু ও সমাজহিতৈষী মানুষ। তাঁর সততা, নৈতিকতা ও মানুষের পাশে থাকার দৃষ্টান্ত আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।
তিনি আরও বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। মরহুমের সৎকর্ম ও মানবসেবার স্মৃতি এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” পরে তিনি আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করেন।
এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরাও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ছবিঃ কালীগঞ্জের দলবাড়িয়ার মিনাজকাটিতে আলহাজ্ব শওকত আলী মোড়লের কবর জিয়ারত করলেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
