
শহীদ রাষ্ট্রপতি জিয়াউরমহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই উপজেলার মডেল মসজিদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমাতুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ বিএনপি ও দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, জাতীয়তাবাদী আদর্শ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্ব আজও বাংলাদেশের অগ্রযাত্রার জন্য পথনির্দেশক হিসেবে কাজ করছে।
মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় আলেমগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
