
দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) পড়ন্ত বিকেলে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান মতি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, কাহারোল থানা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা প্রমূখ ।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি’র সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনার ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।
