
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা এক জনসমুদ্রে পরিণত হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যেখানে তিল ধারণের আর ঠাঁই নেই।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন জেলা আমীর অধ্যাপক আবু সালেহ মো. হারুনুর রশিদ।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলার বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
ঐক্যবদ্ধ আন্দোলন: ১০ দলীয় নির্বাচনী জোটের সমর্থন ও জাতীয় ঐক্যের ডাক দেন বক্তারা।
পাবনার ৫টি আসনে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট ও জনসমর্থন চাওয়া হয়।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেন। দুপুর গড়াতে না গড়াতেই কলেজের বিশাল মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাগুলোতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
