
কিশোরগঞ্জের নিকলীতে আজ ২৮ শে জানুয়ারী বুধবার অনুমান ভোর ৫.৩০ ঘটিকায় নিকলী থানা পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো: মুহিনুর(৪৪) নামের এক জনকে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী।এ বিষয়ে নিকলী থানায় পৃথক- পৃথক দুইটি মামলা হয়েছে গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মহিনুর, উপজেলার গুরুই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত: সোনাম উদ্দীনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে, যৌথ বাহিনী আজ ভোরে মহিনুরের বাড়ীতে অভিযান করেন,এ সময় মহিনুরের সাথে থাকা ৫০০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, একটি ইলেক্টিক সুইচ করাত ও দুইটি মোবাইল সহ মহিনুরকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। মহিনুর দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।
এ বিষয়ে নিকলী থানার ও সি মো: রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, গ্রেফতারকৃত মহিনুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে পৃথক- পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং মহিনুরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
