
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী রেলগেট বাসটার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১নং গেটে এসে পথসভায় শেষ হয়।
পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কানাডা প্রবাসী একেএম কামরুজ্জামান জিসানের সার্বিক সহযোগিতায় এই প্রচার মিছিল আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান আয়নালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।
