
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন এবং সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলদার হোসেন। সভাপতির
বক্তব্যে দিলদার হোসেন কাপ্তাইবাসীর উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে সবাইকে ডানের পাশে থাকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যারা জনগণের সেবায় এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরামের সভাপতি একরাম হোসেন বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজ সর্বাত্মক সহযোগিতা করবে। সামাজিক উন্নয়নসহ সব ধরনের কল্যাণমূলক কাজে পাশে থাকবে ব্যবসায়ী কল্যাণ ফোরাম।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে বড়ইছড়ি
এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পানির উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা খাতে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পথসভা শেষে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে দীপেন
দেওয়ানকে বরণ করে নেন সভাপতি একরাম হোসেন। এছাড়াও বড়ইছড়ি বাজার ব্যবসায়ী প্রতিনিধি রেজাউল করিম, বড়ইছড়ি সমাজের পক্ষ থেকে মাসুদ (সোনালী ব্যাংক), কর্ণফুলী কলেজ ছাত্রদলের অপু ও ফাহিম, বর্তমান কর্ণফুলী কলেজ ছাত্রদল এবং রাঙামাটি জেলা কলেজ ছাত্রদলের ইমন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বড়ইছড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিতদের মধ্যে ছিলেন তনু, অভি সাহা, কালাম হোসেন, ফয়সাল, কাশেম (পাম হাউস), বাবুল (ফার্ম হাউস), ইউসুফ সেকুসহ বিভিন্ন এলাকা ও সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভাটি শান্তিপূর্ণ পরিবেশে ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
