
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে আশরতপুর চকবাজার এলাকার মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারী) রাতে রংপুর নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ডের আশরতপুর মোড়ে প্রায় ২ শতাধীক মহিলদের নিয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি মুহিববুর রশীদ, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক কছিম মিয়াসহ উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় ভোটের সময় করণীয় ও ধানের শীষে ভোটের রায় প্রদানের আহবান জানানো হয় ও উন্মোক্ত আলোচনায় মহিলাদের বক্তব্য শোনা হয়।
