
বেড়ার উন্নয়ন, অগ্রগতি ও কাঙ্ক্ষিত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ৬৯ পাবনা -২ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ কে সেলিম রেজা হাবিব এর সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক, ও ২০১৬ সালে দুঃসময়ের বেড়া পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করে আলহাজ্ব আবদুল মান্নান মোল্লা এর নেতৃত্বে এ কে এম সেলিম রেজা হাবিব এর পক্ষে আজ পৌর ৫নং ওয়ার্ড এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
আজ সকাল থেকেই ৫নং ওয়ার্ডের অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা এ কে এম সেলিম রেজা হাবিব এর পরিচ্ছন্ন ইমেজ ও যোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে জয়যুক্ত করার উদার্ত্ত আহ্বান জানান।
প্রচারণায় স্থানীয় ও পৌর বিএনপি এর নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ আলহাজ্ব ফজলুর রহমান ফকির সভাপতি, পৌর বিএনপি। মোঃ সালাউদ্দিন ইকবাল সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ও মোহাম্মদ আকছেদ আলী সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।
মোঃ সাজেদুল ইসলাম দীপু সাবেক সহ সভাপতি পৌর বিএনপি।
মোঃ মোঃ আফতাব হোসেন, ৫ নংওয়ার্ড বিএনপি, মোঃ আসাদুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর সেচ্ছাসাবক দল, মোঃ তুষার আহম্মেদ সদস্য ৫ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উক্ত গণসংযোগে ৫নং ওয়ার্ড ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
