
সাতক্ষীরার কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২ রা ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ ফুলতলা মোড় থেকে শুরু করে উপজেলা চত্বর পর্যন্ত এই কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচিতে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি আমির হামজা, মোঃ মারুফ হাসান, তাসনিমুল হাসান রাফি, রেজবা আহম্মেদ, আবু ইসা, আলিফসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবিঃ কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।
