
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের গোড়াই ইউনিয়নে জামায়াতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখেন।
ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম শাজাহান বলেন, “আমরা নির্বাচিত হলে শুধু কার্ড দেব না, জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব।” তিনি বলেন, জামায়াতে ইসলাম জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে।
সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সেক্রেটারি মনিরুজ্জামান, এনসিপির আহ্বায়ক লিটন এবং মির্জাপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াহিয়াখান মারুফ।
জনসভায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সংসদীয় আসন ১৩৬ টাঙ্গাইল-৭ এর প্রার্থী অধ্যাপক আবদুল্লাহ তালুকদার বলেন, “জামায়াতে ইসলাম সরকার গঠন করতে পারলে দুর্নীতির গলা টিপে ধরা হবে। দেশে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতে ইসলামকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
