
৬৯ পাবনা-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, ‘তারেক রহমান সাহেব আমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী করে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। আগামীর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হবেন জনাব তারেক রহমান । আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জনগনের সাথে সম্পৃক্ত থেকে সবাই কে নিয়ে একসাথে চলার কথা বলেন। আমি জয়ী হলে বর্ণ ধর্ম নয় সবাই কে নিয়ে পথচলবো ।কে ভোট দিলো আর কে না দিলো তা বিবেচ্য নয়। তিনি আরও বলেন, আমাদের মহান দেশনেত্রীর খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। সর্বশেষ এ তিনি স্বরণ করেন মরহুম জিয়াউর রহমান, মরহুম খালেদা জিয়া ও আরাফাত রহমান কে এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় তাতীদলের সাবেক সহসভাপতি হাজী ইউনুস , বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, লুৎফর রহমান।
মোঃ আতিকুর রহমান
বেড়া পাবনা
মোবাইল ০১৭২৮৩৪৩৭৪৮
