
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ নং ওয়ার্ডে শেষ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল হতে ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে ওয়ার্ডের পার্কের মোড়, সালামের মোড়, কোর্টপাড়া, চিনিয়াপাড়া, এরশাদ নগর, ঢাকাইয়া পাড়া, চকবাজার, তাজহাট মোড়, গলাকাটা মোড়, বাবু পাড়া, কানন গোটলাসহ সকল এলাকায় মিছিল ও গণসংযোগ করা হয়।
গণসংযোগে ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, সাংগঠনিক সম্পাদক মো: রানার নেতৃত্বে ওয়ার্ডের ৭টা সেন্টারের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ ওয়ার্ড ও সেন্টাল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি/সম্পাদক বলেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত রংপুর সদর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত মাঠে অবস্থান করবো।
