
নান্দাইলে মায়ের জন্য ভোট চাওয়াই কাল হলো
ময়মনসিংহের উত্তর জেলা বিএনপি নেতা এবং নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী বহিষ্কার। ইহার ফলে ক্ষুব্ধ তৃণমূল বিএনপি একাংশ।
সন্তানের বিপদে, সংকটে আর শূন্যতায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো মানুষ দু’জন মা-বাবা। এখানে ক্ষমতা নয়, পদ নয়-আছে তাঁদের ত্যাগ আর ভালোবাসা। আজ নান্দাইলে এক কঠিন ও বেদনাদার পরীক্ষা। নাসের খান চৌধুরী হঠাৎ উঠে আসা রাজনৈতিক কোন নেতা নন। তিনি নান্দাইলের মরহুম সাবেক জনপ্রিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা খুররম খান চৌধুরীর সন্তান।
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এই পরিবারটি বিএনপির দলীয় রাজনীতি সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে আজ ২০২৬ সনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘনিয়ে আসা মূহুর্তে প্রবাসে থাকা জনপ্রিয় নেতা নাসের খান চৌধুরী দল থেকে বহিষ্কার। তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী, নাসের খান চৌধুরীর মা জনাবা হাসিনা খান চৌধুরীর “হাস” প্রতীকের পক্ষে অবস্থান নিচ্ছে।
তৃণমূলের কর্মী সমর্থকের প্রশ্ন?
রাজনীতিতে কি সন্তান তার মায়ের পক্ষে কথা বলা অপরাধ? বিশৃঙ্খলা সৃষ্টি?
প্রবাসে থাকা জনপ্রিয় নাসের খান চৌধুরীকে বহিষ্কার এই প্রশ্ন নিয়ে এখন নান্দাইলে হাটেঘাটে, চায়ের দোকানে মানুষের মুখে মুখে। এটা কি তাহলে হিংসার রাজনীতি?
