
কালিগঞ্জ ব্যুরোঃ’আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত কালিগঞ্জ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ টায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্লধান অতিথি সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার, গ্যাসের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে মাদক ও চোরাচালান দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার ও মাটি বহনকারী ট্রলি চলাচল বন্ধ, রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ ও শুকনা গাছ অপসারণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং হাসপাতাল ও সড়ক-সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো.জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ,চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,মোজাম্মেল হক গাইন, আলিম আল রাজি টোকন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম মো. আব্দুল্লাহ, ফেরদৌস মোড়ল, কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী ও জলবায়ু কর্মী মারুফ হাসান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে,সহ জনপ্রতিনিধি। এছাড়া শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আরাফাত আলী, ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ,এ্যাডঃ শাহানেওয়াজ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্লধান অতিথি বক্তব্য রাখছেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
