
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন আহমেদ এর বাবা মরহুম হাফিজুর মেম্বার ও হুমায়ূন আহমেদ এর বড়ো ভাই এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (২৪ ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় সাবাজপুর নিজ বাসভবনে ২ নং চাড়োল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির – ২ নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন আহমেদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু । দোয়া ও মোনাজাত সঞ্চালনা করেন ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও – ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ আব্দুস সালাম এমপি। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সকলকে নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা টিএম মাহবুবুর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা মামুন আক্তার সবুরসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। ইফতারের পূর্বে মরহুম হাফিজুল মেম্বার ও হুমায়ূন আহমেদ এর বড়ো ভাই আত্মার মাগফিরাত কামনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পবিত্র রমজানের এই ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
