
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯৬,০০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
আজ শনিবার ০৭ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা।
ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
