
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় চারটি দোকানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ক্রেতা ও অন্যান্য বিক্রেতাদের ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান
পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
