
দেশে ক্রমবর্ধমান বৈষম্য, দুর্নীতি এবং প্রাণঘাতী অভিবাসনের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদ। সংগঠনটি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এক বিবৃতিতে বলেন, একদিকে সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে, অন্যদিকে একটি প্রভাবশালী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে সম্পদ সঞ্চয় করছে। এই বৈপরীত্য কেবল অর্থনৈতিক নয়, বরং একটি অসুস্থ রাষ্ট্রব্যবস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, “কেউ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, আর কেউ ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে জীবন হারায়—এ ধরনের বৈষম্য কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। সমাজের উঁচা-নিচা ভেদাভেদ দূর করা এখন সময়ের দাবি।”
সম্প্রতি ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন।
দাতব্য সংস্থা ‘Mediterranea Saving Humans’ ও ‘Sea-Watch’ জানায়, উদ্ধারকৃতদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করে এবং বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়।
সংগঠনটি জানায়, চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন, যা বৈশ্বিক মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে।
এই প্রেক্ষাপটে “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদ চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—
১. বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ গ্রহণ।
৩. দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা।
৪. প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় বাস্তবসম্মত নীতি প্রণয়ন।
সংগঠনটি মনে করে, সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এখনই সময় নীতি, নৈতিকতা ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজকে পুনর্গঠন করার।
সংগঠনের বিভিন্ন দেশের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন:
এম এ রউফ (কাতার) সদস্য সচিব; রিমন হোসেন (সৌদি আরব) প্রচার সম্পাদক; ফারুক আহমেদ চৌধুরী (ইউরোপ) কনভেনার; মোসাদ্দিক মিয়া মানিক (যুক্তরাজ্য) আহ্বায়ক; সৈয়দ খালেদ মিয়া অলিদ (যুক্তরাজ্য) যুগ্ম আহ্বায়ক; হাকিকূল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র); রেজা নবী (যুক্তরাষ্ট্র); রেয়াজ আবু সাইদ (ইতালি); শাহিন তালুকদার (দুবাই); আরব আলী (কুয়েত); হেলাল আহমেদ (সৌদি আরব); মাহারাজ মিয়া (দুবাই); কাজী মোকলিছ (মালদ্বীপ); আবূল হোসেন সরদার (অস্ট্রিয়া); শাহাজান (অস্ট্রেলিয়া); কিলটন পাভেল (যুক্তরাষ্ট্র); হেলাল উদ্দিন (কাতার); শাহাজান খান (মালয়েশিয়া); কামাল মিয়া (বাহরাইন); আবু তাহের মিয়া (ওমান); আবু তাহের চৌধুরী (যুক্তরাজ্য); লুৎফুর রহমান (যুক্তরাজ্য); মোহাম্মদ এনাম (লন্ডন); ইকবাল তালুকদার (লন্ডন); নাজমা আক্তার (লন্ডন); অ্যাডভোকেট তাজুল ইসলাম (বাংলাদেশ); মেজর ইমরান (বাংলাদেশ); আব্দুল হামিদ, শুভ মীর, সজীব, সাব্বির হোসেন, রবিউস সানী, মামুন মোল্লা, সাগর মিয়া (সৌদি আরব); ইয়াসমিন আখতার বকুল (বাংলাদেশ) প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি নাজনীন রহমান রাজন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসরিন আক্তার সূমন রউফ, সহ-সভাপতি ইয়াসমিন আক্তার রুমন, সদস্য রানিছা, মাহিশা, আলেয়া বেগমসহ দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অন্যান্যদের মধ্যে রয়েছেন মীর আশরাফ (যুক্তরাষ্ট্র), জালাল উদ্দীন ও ড. মালেক ফরাজী (ফ্রান্স), জামাল মোস্তফা (সুইডেন), রহিম মিয়া (স্পেন), মোহাম্মদ আজাদ রহমান (সিঙ্গাপুর), রিপন মিয়া (কানাডা), আক্তার মিয়া, ইয়াসমিন আক্তার, মোহন, মুস্তাফিজুর রহমান রিপন, ফোটন, প্রাপ্তি রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট আবেদ রাজা, নুরুল হুদা, মনিরুজ্জামান, ইসমাইল খান, এস এম আব্দুস সাত্তার, লায়ন আব্দুল কাদের জিলানী, শামসুন্নাহার বেগম, ড. শরিফ সাকি, সাব্বির আহমেদ, আবুল হাশেম, এ কে এম জহির উদ্দিন, ইকবাল চৌধুরী, জাকের হোসেন (সাবেক সেনাবাহিনী), কর্নেল ফেরদৌস, হেলাল খান, হাসিনা বেগম, হাসিনা মমতাজ, সৈয়দ লিয়াকত হাসান, হামিদুল ইসলাম, আলী নবাব খোকন, মোহাম্মদ খালেদ নিয়াসহ দেশ-বিদেশের আরও অনেকে।
সংগঠনটি জানিয়েছে, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।
