
পাবনা, ১৩ আগস্ট ২০২৬: পাবনা সদর থানার পৃথক পৃথক অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা থানার মামলা নং ২৬(০৮)২০২৬ ও ২৭(০৮)২০২৬ (মোটরসাইকেল চুরি) এর তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এর ভিত্তিতে পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এবং পাবনা সদর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমারের তত্ত্বাবধানে এসআই মো. ফয়সাল পারভেজ, এসআই মো. আরিফুল ইসলাম, পিএসআই মো. মাহফুজুল হাসানসহ সঙ্গীয় ফোর্স জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. রাহাতুল ইসলাম (২০), পিতা— শাহজাহান উদ্দিন, সাং— নানকিনদিয়া, থানা— সুনামগঞ্জ, জেলা— সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর থানাধীন আমিনপুর থানার কল্যানপুর চর এলাকা থেকে ১৩ আগস্ট দিবাগত রাতে পূর্বে চুরি হওয়া ২টি কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
