
পাবনা, ১৩ এপ্রিল ২০২৬: বাংলা নববর্ষ ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষে একুশে টেলিভিশন-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে পাবনায়।
এ উপলক্ষে পাবনা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী এবং কেক কাটার আয়োজন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল বেলা ১২টায়।
একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমী জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে। তিনি বলেন, দর্শক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে দিনটি আরও আনন্দঘন হয়ে উঠবে।
একুশে টেলিভিশন পরিবার তাদের দীর্ঘ পথচলায় সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আগামীতেও সবার সহযোগিতা প্রত্যাশা করেছে।
