
যুক্তরাজ্যের নিউক্যাসেলে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউক্যাসলের গফশপ সেমিনার হলে দুই পর্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ খালেদ মিয়া ওলিদ।
সভাপতির বক্তব্য
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ঈসা বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন,
“আমাদের কষ্টার্জিত রেমিটেন্স নিয়ে কেউ ছিনিমিনি খেললে তা কখনো মেনে নেওয়া হবে না।”
ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।”
তিনি আরও বলেন, সংগঠনটি এমনভাবে কাজ করবে যাতে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রবাসীদের ন্যায্য দাবি আদায় করা যায়।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি সৈয়দ খালেদ মিয়া ওলিদ বলেন, বিশ্বব্যাপী সংগঠনের কমিটি গঠন করে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করতে পারলেই প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
অন্যান্য বক্তারা
সভায় আরও বক্তব্য রাখেন শফিক মিয়া, সৈয়দ সাজনু মিয়া, হোসেন আহমদ ইনসাফ আলী, মঈন উদ্দিন, আবুল মঞ্জিল চৌধুরীসহ প্রমুখ।
নিউক্যাসেল শাখার আহ্বায়ক কবির আহমেদ মাসুম সভা পরিচালনা করেন।
কমিটি গঠন
সভায় দ্বিতীয় পর্বে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে—
সভাপতি: কাপ্তান মিয়া
ভাইস চেয়ারম্যান: হোসেন আহমদ ইনসাফ আলী
সেক্রেটারি: মোহাম্মদ কবির আহমেদ মাসুম
জয়েন্ট সেক্রেটারি: এনাম চৌধুরী
কোষাধ্যক্ষ: সৈয়দ খায়রুল হক
প্রেস সেক্রেটারি: মোহাম্মদ সিরাজ মিয়া
অর্গানাইজিং সেক্রেটারি: মুজিবুর রহমান মধু
ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ সরোয়ার আহমদ
সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। অবশিষ্ট সদস্যদের নাম পরে জানানো হবে।
সদস্য সচিবের বক্তব্য
নবগঠিত কমিটির সদস্য সচিব এম এ রউফ বলেন, প্রবাসী ভোটাধিকারসহ বিভিন্ন আন্তর্জাতিক আন্দোলনে অ্যাডভোকেট ঈসার নেতৃত্ব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রেমিটেন্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈশ্বিক অংশগ্রহণ
সভায় যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
ধন্যবাদান্তে
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল, যুক্তরাজ্য 🇧🇩🇬🇧
