
পাবনা সদর উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (১১ মে) উপজেলার হিমাইতপুর এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন হিমাইতপুর এলাকায় ইট, বালু, সিমেন্ট ও সুড়কি যত্রতত্র ফেলে রেখে পরিবেশ ও বায়ু দূষণের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে ‘বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ অনুযায়ী একজনকে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আলীম। প্রসিকিউশন প্রদান করেন পাবনা পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পাবনা জেলা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল সক্রিয় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে বায়ুদূষণ রোধে জেলার বিভিন্ন স্থানে এ ধরণের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত
