
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষার আহ্বান
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার, মর্যাদা এবং উপার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে “দেশবন্ধু” রেমিট্যান্স যোদ্ধা সংসদ। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল সাবেক ও বর্তমান প্রবাসী এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
শনিবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব এম এ রউফ (কাতার) এই শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেন।
’প্রবাসীদের ঠকানো মানে দেশের অর্থনীতিকে ঠকানো’
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের কঠোর পরিশ্রম এবং রক্ত-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখছে। তাই তাঁদের সুরক্ষা দেওয়া রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। কিন্তু বর্তমানে প্রবাসীরা নানা ধরনের প্রতারণা, হয়রানি, দালালচক্রের শোষণ এবং মিথ্যা প্রতিশ্রুতির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে এই প্রতারণা আসলে দেশের অর্থনীতির সঙ্গেই প্রতারণা করার শামিল।
”আমরা দেশের উন্নয়নের অংশীদার, আমরা দেশের হিরো। আমরা দেশপ্রেমিক মানুষ এবং সবসময় জনগণ ও সরকারের পক্ষে। দেশের স্বার্থ ও প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই, তবে প্রবাসীদের সুরক্ষায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”
— অ্যাডভোকেট এ এন এম ঈসা (প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক)
দেশপ্রেম থেকেই প্রবাসীদের আত্মত্যাগ
সংগঠনের সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, “আমরা নিজেকে, পরিবারকে এবং দেশকে ভালোবেসেই প্রবাসে দিনরাত পরিশ্রম করি। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা তাই একটি জাতীয় স্বার্থের অংশ হওয়া উচিত।”
ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে যেকোনো ধরনের প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে প্রবাসী ও তাঁদের পরিবারের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করা হয়।
শুভেচ্ছান্তে ও প্রচারে:
- অ্যাডভোকেট এ এন এম ঈসা, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক, “দেশবন্ধু” রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
- এম এ রউফ (কাতার), সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি, “দেশবন্ধু” রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
- রিমন হোসেন (সৌদি আরব), প্রচার সম্পাদক।
বহির্বিশ্বে রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের পক্ষে সংহতি প্রকাশকারী নেতৃবৃন্দ:
লায়ন হাকিকূল ইসলাম খোকন, কবির আহমেদ মাসূম, মুস্তাদিক মিয়া, নাসরিন আক্তার তরফদার, লায়ন শাহিদা পারভীন রতনা, ইয়াসমিন রহমান বকূল, রেয়াজ আবু সাইদ, রেজা নবী, মেজর ইমরান, মিজানুর রহমান, শাহিন তালুকদার প্রমুখ।
