
পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম শোভা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল রোড এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুফিয়া খানম শোভা ছিলেন সুজানগরের প্রয়াত চিকিৎসক ডা. সলিমুল্লাহর কন্যা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের সহোদরা। শহীদ দুলালের স্মৃতিকে অম্লান রাখতে তাঁর নামেই প্রতিষ্ঠিত হয়েছে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সুজানগরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
