
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।
এক শুভেচ্ছা বার্তায় চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক এই সভাপতি বলেন, “কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মৃত্যুঞ্জয়ী বীর সালাহউদ্দিন আহমেদ আমাদের প্রেরণার উৎস। তাঁর দক্ষ নেতৃত্ব ও ত্যাগী রাজনীতি এই অঞ্চলের মানুষের হৃদয়ে তাঁকে স্থায়ী আসন করে দিয়েছে।”
শুভেচ্ছা বার্তায় শহিদুল ইসলাম ফোরকান প্রিয় নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী দিনে তাঁর নেতৃত্বে দল ও দেশ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতার জন্মদিনে চকরিয়া পৌরসভাসহ সমগ্র কক্সবাজার জেলার দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করছেন।
