
পাবনার ঈশ্বরদীতে আগামীকাল শনিবার (৪ জুলাই) উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’। ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যৌথভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এ কে এম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য, পাবনা-২ আসন।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন।
মো. ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয়।
ড. কবির উদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক, পাবনা জেলা বিএনপি।
আমিনুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা।
মো. ছুফি উল্লাহ, পুলিশ সুপার, পাবনা।
অধ্যাপক এটিএম খলিলুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
প্রফেসর ডা. কামরুল ইসলাম, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক।
আরিফ সিলেকতিন, চেয়ারম্যান, মেগাসান তুরস্ক।
হায়ারேதিন সিলেকতিন, ভাইস চেয়ারম্যান, মেগাসান তুরস্ক।
নাজিফা বিনতে হাসান, চেয়ারম্যান, মেগাসান বাংলাদেশ।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচনকারী এই শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতনামা চিকিৎসক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

https://shorturl.fm/l9zDi
https://shorturl.fm/IvvRO
https://shorturl.fm/gm8jl
https://shorturl.fm/nqwiO