
আজ দুপুর ১২:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে গ্রামীণফোন লিমিটেড-এর সার্কেল বিজনেস হেড, রাজশাহী জনাব মোঃ আতিকুল হোসেনসহ একটি প্রতিনিধি দল রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জে আধুনিক টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর জনসেবা, করপোরেট সেবা এবং বাংলাদেশ পুলিশের কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়াও নিরাপদ ডিজিটাল যোগাযোগ নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
গ্রামীণফোন প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জনাব নাদিম শাহরিয়ার, রিজিওনাল হেড, রাজশাহী রিজিওন সেলস্ এবং জনাব মোঃ অহিদুল হক, সার্কেল এইচআর লিড, গ্রামীণফোন লিমিটেড, রাজশাহী।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

https://shorturl.fm/cClM6
https://shorturl.fm/hISc4
https://shorturl.fm/V5hhj