
কালিগঞ্জ ব্যুরোঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৭৬ তম শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা শাখা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখা সভাপতি শরিফুল ইসলাম সভাপতিত্বে ও ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম শাখা সেক্রেটারি হাফেজ সা’দ বিন জাফরের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের জন্য দোয়া ও মোনাজাত এবং সিঙ্গেল ডিজিট ধারীদের মাঝে কোরআন বিতরণ করেন।
ছবিঃ
কালিগঞ্জে ছাত্রশিবিরের ১৭৬ তম শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ।
