
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে ২০২৫ শিক্ষাবর্ষে মোট ১৭০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুলে ৩৪ জন এবং সাধারণ গ্রেডে ৫৬ জন মোট ৯০ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করে। যা বিদ্যালয়টির ধারাবাহিক সুনাম অক্ষুন্ন রেখেছে ।শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় এ কৃতিত্বপূর্ণ ফলাফলে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক তথা উল্লাপাড়াবাসী অত্যন্ত আনন্দিত । উল্লাপাড়া উপজেলার এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ০৪ জন , উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি হাই স্কুল এন্ড কলেজ থেকে সাধারণ গ্রেডে ০৩ জন, উল্লাপাড়া আদর্শ হাই স্কুল থেকে ট্যালেন্টপুলে ০৪ জন এবং সাধারণ গ্রেডে ০৩ জন, উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ০৮ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে ।
