
বিশিষ্ট সমাজসেবক এবং জেএসডি নেতা মামুনের মায়ের কুলখানিতে জনতার ঢল
শাহীন খান স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার রহিমাবাদ গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং বগুড়া জেলা জেএসডি সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মামুনুর রশিদ মামুন এবং রুহানি পাক দরবার শরীফের শাহেনশাহ, দুনিয়ার লোভলালসাহীন আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল হারুনুর রশিদ হারুন পাগলার মা মোছাঃ মাসুমা খাতুন (৫৩) এর রুহের মাগেফেরাত কামনায় কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে বিশিষ্ট সমাজসেবক মামুনুর রশিদ মামুন এর নিজস্ব বাসভবনে প্রাঙ্গণে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে স্ব- ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে দল-মত নির্বিশেষে প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। উক্ত
কুলখানীতে দোয়া মোনাজাত পরিচালনা করেন রহিমাবাদ দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলী আজগর। প্রসঙ্গত, (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক তিন টা বেজে ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ফুসফুস জনিত সমস্যা সহ নানান জটিলতা রোগে ভুগছিলেন তিনি। পরবর্তীতে মরহুমার নিজ বাসভবনের পাশে রহিমাবাদ ফোরকানিয়া মাদ্রাসা মাঠে সকাল ১১ ঘটিকার সময় জানাযা শেষে তাকে রহিমাবাদ দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য মরহুমা মাসুমা খাতুন রহিমাবাদ এলাকার মোঃ ওয়েদ আলীএর সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবক এবং জেএসডি নেতা মামুনুর রশিদ মামুন, রুহানি পাক দরবার শরীফের প্রতিষ্ঠা শাহেনশাহ দুনিয়ার লোভলালসাহীন আল্লাহ ও তাঁর রসূলের প্রেমে পাগল হারুনুর রশিদ হারুন পাগলার মা । মায়ের কুলখানী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়া জেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ পরিবারের সকলে ।
